কুষ্টিয়া সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

কুষ্টিয়া সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
কুষ্টিয়া সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

গত ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এলাকায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনী।

অভিযানকালে একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি এ্যামোনিশন এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা ও অপরাধ দমনে তারা সর্বদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0