
[অনলাইন প্রতিবেদক]
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নির্দেশনায় এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান-এর নেতৃত্বে ২৪ জুন ২০২৫, মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) সমীর গাইন, সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর টহল দলের সহায়তায়।
অভিযানে কালিগঞ্জ থানাধীন ৯নং মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের পেয়াদাপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে শেখ জাহাঙ্গীর হোসেন (৩৩), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-শীতলপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা কে ৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তাং-২৪/০৬/২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিকে ২৫ জুন ২০২৫, বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ জানায়, “সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।






