কাঞ্চন পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচিঃ “সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ” বাস্তবায়নে নতুন পদক্ষেপ

কাঞ্চন পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচিঃ “সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ” বাস্তবায়নে নতুন পদক্ষেপ
কাঞ্চন পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচিঃ “সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ” বাস্তবায়নে নতুন পদক্ষেপ
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় “সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ” স্লোগানকে সামনে রেখে গৃহীত গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় কাঞ্চন পৌরসভায় গত ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনা ও অনুপ্রেরণায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং নিজ হাতে স্কুল প্রাঙ্গণ ও রাস্তার দুই পাশে গাছ রোপণ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরণের কর্মসূচি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান প্রজন্মকে প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে গ্রহণ করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সবুজ রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।”

এই কর্মসূচির মাধ্যমে কেবল রূপগঞ্জ নয়, বরং সমগ্র নারায়ণগঞ্জ জেলাকেই সবুজ ও বাসযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য রূপগঞ্জ।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন