
[নিজস্ব প্রতিবেদক]
ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম ৩ জুন ২০২৫, মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট ও ডিউটি পোস্টসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েনকৃত বিএমপি’র অকুতোভয় সদস্যদের দায়িত্ব পালনের উৎসাহ ও উদ্দীপনা যোগান এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কমিশনার প্রত্যেকটি ডিউটি পোস্টে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
পরিদর্শনের একপর্যায়ে নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ-বাংলা মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “নগরবাসী যেন নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে, সে লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিএমপি সূত্রে জানাযায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বরিশাল নগরীতে যানজট, দুর্ঘটনা ও যাত্রী দুর্ভোগ রোধে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।







