ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহীর সিটি পশুর হাট পরিদর্শনে আরএমপি কমিশনার

ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহীর সিটি পশুর হাট পরিদর্শনে আরএমপি কমিশনার
ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহীর সিটি পশুর হাট পরিদর্শনে আরএমপি কমিশনার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার, ৪ জুন ২০২৫ দুপুর ১২টা ১৫ মিনিটে সিটি হাটে পৌঁছে তিনি হাটের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ ও ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কমিশনার বলেন, “নগরবাসীর ঈদযাত্রা ও পশু কেনাবেচা নির্বিঘ্ন রাখতে আরএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমানে হাটের নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক।”
তিনি আরও জানান, সিটি হাটসহ আরএমপির আওতাধীন ১২টি পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি হাটেই সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ২৪ ঘণ্টা নজরদারি করছে। এছাড়াও, র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছেন।

ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহীর সিটি পশুর হাট পরিদর্শনে আরএমপি কমিশনার
ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহীর সিটি পশুর হাট পরিদর্শনে আরএমপি কমিশনার

করোনার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, “হাটে আগতদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।” জাল টাকা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় শনাক্তকরণ মেশিন ও বুথ স্থাপন করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি এবং অপরাধ দমনে আরএমপি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। হাটে ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র মতো অপরাধ চক্র দমনে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে তিনি হাটের ইজারাদার, ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন