
[অনলাইন প্রতিবেদক]
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০৬টি সিআর সাজা পরোয়ানাভুক্ত দুইজন পলাতক আসামীকে ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদ এবং এএসআই সোহেল আহমেদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল মঙ্গলবার ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই দুই আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। শিবু সিকদার এবং ২। আন্না সিকদার। তাদের বিরুদ্ধে অর্থঋণ জারী মামলা নং-৮০৭/২৩ (প্রসেস নং-১৯২০/২৫ ও ১৫০১/২৫) এবং অর্থঋণ জারী মামলা নং-১৯৮/১৯ (প্রসেস নং-১৬১৭/২৫) সহ মোট ০৬টি সিআর সাজা ওয়ারেন্ট ছিল। এসব মামলায় তারা ০৮ (আট) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ছিলেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, নিয়মিত নজরদারি ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






