আরএমপি পুনাক প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে সভানেত্রী মাহবুবা শিউলীঃ জনবান্ধব পণ্যে জোর দেওয়ার নির্দেশ

আরএমপি পুনাক প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে সভানেত্রী মাহবুবা শিউলীঃ জনবান্ধব পণ্যে জোর দেওয়ার নির্দেশ
আরএমপি পুনাক প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে সভানেত্রী মাহবুবা শিউলীঃ জনবান্ধব পণ্যে জোর দেওয়ার নির্দেশ
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় পুলিশ লাইন্সের শাপলা গেট সংলগ্ন এই কেন্দ্র পরিদর্শনে তিনি উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি পণ্যের মান ও মূল্য নিয়ে দিকনির্দেশনা প্রদান করে বলেন, “বাজারমূল্যের তুলনায় কম দামে ভালো মানের পণ্য সরবরাহের উদ্যোগ নিতে হবে, যেন সাধারণ মানুষ সহজে আকৃষ্ট হয়। প্রতিটি পণ্যের গায়ে স্পষ্ট মূল্য ট্যাগ থাকতে হবে। মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রীষ্মের তাপদাহ মাথায় রেখে বিশেষ করে বিউটি পার্লারে এসির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের পোশাক তৈরির মান বজায় রাখা এবং সরবরাহ নিয়মিতভাবে তদারকি করতে হবে। পুনাকের কার্যক্রম সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী প্রদর্শনী কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাসঙ্গিক দিকনির্দেশনা দেন। তিনি পুনাকের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুনাকের নেতৃবৃন্দ, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাবা সাবিনা ইয়াসমিন, এবং আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0