
[অনলাইন প্রতিবেদক]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা (এপ্রিল-মে ২০২৫) ১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১২টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন।
সভায় সভাপতি এপ্রিল ও মে মাসের খাতওয়ারী অপরাধ বিবরণী পর্যালোচনা করেন এবং তা পূর্ববর্তী মাস ও গত বছরের একই সময়ের পরিসংখ্যানের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও সমাজে নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং করণীয় নির্ধারণ করা হয়।
সভায় পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। এতে পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যবৃন্দ।
সভাটি বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।








